Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিটের অশান্তি, অভিষেক-ডেরেককে নোটিস পাঠালো পুলিশ! দিতে হবে হাজিরা
Sunday, August 30 2026, 6:43 am

Key Highlightsতৃণমূলের অফিসে অবৈধ বিলবোর্ডের ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেককে পুলিশ তলব করেছে।
ক্যামাক স্ট্রিটের অফিসে অবৈধ বিলবোর্ডের ঘটনায় এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলো পুলিশ। মঙ্গলবার বেলা ১২টায় শেক্সপিয়র সরণী থানায় ডেকে পাঠানো হয়েছে তাঁকে। গত বৃহস্পতিবার পুরসভার কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ হয়। পুলিশকে মারধরের অভিযোগ ওঠে কর্মীদের বিরুদ্ধে। অশান্তির ঘটনার তিনটি মামলা দায়ের হয়। তার একটি মামলাতেই অভিষেককে ডেকে পাঠিয়েছে পুলিশ। অভিষেকের পাশাপাশি ডেরেক ওব্রায়েনকেও তলব করা হয়েছে। সোমবার তাকে হাজিরা দিতে হবে থানায়।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- অভিষেক ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল ছাত্র পরিষদ
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- টিএমসি
- তৃণমূলের পার্টি অফিস
- তৃণমূল কাউন্সিলার


